1. admin@bijoynewsbd24.net : নিজস্ব প্রতিবেদক :
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধলবাড়িয়া ইউনিয়নে আস্থার প্রতীক : গাজী শওকাত হোসেনের পরিবার-সাড়ে পাঁচ দশকের জনসেবা কালিগঞ্জে সঞ্জিব হত্যা মামলার আসামী নিতাইকে আটক করেছে থানা পুলিশ কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাস জনপ্রীয়তায় শীর্ষে কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা, সবক ও নবীনবরণ অনুষ্ঠিত কালিগঞ্জে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ ও মতবিনিময় সভা কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাসের জনসমর্থন তুঙ্গে সাতক্ষীরা জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জের পল্লীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুঃ এলাকায় শোকের মাতম

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

প্রতিনিধির নাম / ১৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

২৪

বিজয় নিউজঃ
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত আংশিক কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে কালিগঞ্জে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) ঘোষিত কমিটিতে হাফিজুর রহমান মুকুলকে সভাপতি, শফিকুল আলম বাবুকে সাধারণ সম্পাদক এবং মাসুম রানা সবুজকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্যের আংশিক কমিটি দেওয়া হয়। কমিটিতে অন্যান্যরা হলেন মনিরুজ্জামান প্রিন্সকে সিনিয়র সহ-সভাপতি এবং মমতাজুল ইসলাম চন্দনকে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি কমিটিটির অনুমোদন দেন। এ উপলক্ষে কালিগঞ্জ উপজেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত আনন্দ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ ইবাদুল ইসলাম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম রবিউল্যাহ বাহার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাকিলুর রহমান খান (শাকিল), কুশলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসানুর রহমান, উপজেলা জিয়া পরিষদের সেক্রেটারী নুরুজ্জামান পাড় সহ উপজেলার ১২টি ইউনিয়নের যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/