1. admin@bijoynewsbd24.net : নিজস্ব প্রতিবেদক :
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান ধলবাড়িয়া ইউনিয়নে আস্থার প্রতীক : গাজী শওকাত হোসেনের পরিবার-সাড়ে পাঁচ দশকের জনসেবা কালিগঞ্জে সঞ্জিব হত্যা মামলার আসামী নিতাইকে আটক করেছে থানা পুলিশ কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাস জনপ্রীয়তায় শীর্ষে কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা, সবক ও নবীনবরণ অনুষ্ঠিত কালিগঞ্জে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ ও মতবিনিময় সভা কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাসের জনসমর্থন তুঙ্গে সাতক্ষীরা জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান

প্রতিনিধির নাম / ২ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

৫

হাফিজুর রহমান শিমুলঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খানের বদলিজনিত কারণে কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) বেলা ১২টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু’র সঞ্চালনায়,অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, নির্বাহী সদস্য শেখ নাজমুল ইসলাম, সদস্য শেখ আতিকুর রহমান প্রমুখ। এ সময়ে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক জাহাঙ্গীর আলম, ইশারাত আলী, ফজলুল হক, তাপস কুমার ঘোষ, শিমুল হোসেন, সাইফুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা। বিদায়ী অতিথি মাইনুল ইসলাম খানের কালিগঞ্জে কর্মকালীন সময়ের বিভিন্ন কর্মকাণ্ড ও দায়িত্ব পালনের বিষয়টি অনুষ্ঠানে স্মরণ করা হয়। বিশেষ করে জ্বালানি তেলের সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে তাঁর ভূমিকা ও দায়িত্বশীল কার্যক্রমের প্রশংসা করেন সাংবাদিকরা। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা তাঁর কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং নতুন কর্মস্থলেও সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/