বিজয় নিউজঃ
শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীর দিনে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সমন্বয়ক ইঞ্জিঃ আইয়ুব হোসেন মুকুল।
সোমবার (১৯ অক্টোবর) বিকালে তিনি উপজেলার নলতা শরীফ মোড় বিশাল মটর সাইকেল র্যালী সহকারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেণ, ব্যাক্তিগত নগদ অর্থ প্রদান করেণ ও উপস্থিত সকলের সহিত মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী, উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি শেখ মনিরুজ্জামান মনি, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ শাহিন কবীর, উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকন, সগস্য সচিব আরিফুর রহমান ছোটন, জাসাস এর উপজেলা আহবায়ক মুরশিদ আলী গাজী, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, ধলবাড়িয়া বিএনপির সভাপতি শেখ গোলাম মোস্তফা, চাম্পাফুল বিএনপির সাবেক আহবায়ক আবুল কালাম গাজী, উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারী এসএম রেদাওয়ান ফেরদাউস রনি, যুবনেতা ইয়াছিন আলী, ইসমাইল হোসেনসহ শতশত বিএনপির নেতাকর্মী।
এসময়ে ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুলসহ নেতৃবৃন্দ পূজামণ্ডপ ও কমিটির সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের পরিবেশ, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন তিনি। ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের গুরুত্ব তুলে ধরে সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করেন।