1. admin@bijoynewsbd24.net : নিজস্ব প্রতিবেদক :
  2. eldenbent@anonmails.de : archietruman6 :
  3. terry.baillie@live.com : Brianjeoca :
  4. victorinafabro@anonmails.de : bufordbucklin :
  5. rogersweatt8636@anonmails.de : clemmiebeak32 :
  6. lamontwurst226@anonmails.de : juliusallison95 :
  7. careyjanousek4128@anonmails.de : selmaplowman44 :
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৫০ বছরের ঐতিহ্যবাহী বাস টার্মিনাল রক্ষায় কালিগঞ্জে শ্রমিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন ইঞ্জিঃ আইয়ুব হোসেন মুকুল ‘নির্বাচিত হই বা না হই, সনাতন ধর্মাবলম্বীদের ছেড়ে যাইনি’ ——– সাবেক এমপি কাজী আলাউদ্দীন সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান ধলবাড়িয়া ইউনিয়নে আস্থার প্রতীক : গাজী শওকাত হোসেনের পরিবার-সাড়ে পাঁচ দশকের জনসেবা কালিগঞ্জে সঞ্জিব হত্যা মামলার আসামী নিতাইকে আটক করেছে থানা পুলিশ কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাস জনপ্রীয়তায় শীর্ষে কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা, সবক ও নবীনবরণ অনুষ্ঠিত কালিগঞ্জে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ ও মতবিনিময় সভা কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাসের জনসমর্থন তুঙ্গে

৫০ বছরের ঐতিহ্যবাহী বাস টার্মিনাল রক্ষায় কালিগঞ্জে শ্রমিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

৭

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

‘দুনিয়ার মজদুর এক হও, দালাল হটাও, কর্মসংস্থান বাঁচাও’ এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে ৫০ বছরের ঐতিহ্যবাহী বাস টার্মিনাল রক্ষা এবং শ্রমজীবী মানুষের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় কালিগঞ্জ বাস টার্মিনালে মাহাজন, শ্রমিক ও কূলিসহ সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, কালিগঞ্জ বাস টার্মিনাল শুধু যানবাহন চলাচলের একটি স্থান নয়, এটি দীর্ঘ ৫০ বছর ধরে এলাকার অসংখ্য শ্রমজীবী মানুষের জীবিকা ও কর্মসংস্থানের অন্যতম অবলম্বন। এ টার্মিনালকে কেন্দ্র করে মাহাজন, সাধারণ শ্রমিক, কলারম্যান, সিরিয়াল ম্যান, নাইট গার্ড, কুলি ও বিভিন্ন পেশার মানুষ জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু নানা কারণে বর্তমানে এসব মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়েছে। বক্তারা আরও বলেন, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই বাস টার্মিনাল রক্ষা করা এবং এর সঙ্গে জড়িত শ্রমজীবী মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার পাশাপাশি স্বাভাবিকভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তাঁরা। এ সময়ে ‘দালাল হটাও, কালিগঞ্জ বাস টার্মিনাল বাঁচাও’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল। বক্তারা ঐতিহ্যবাহী বাস টার্মিনাল রক্ষা এবং শ্রমিকদের জীবিকা সুরক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন বাবু, শ্রমিক ইউনিয়নের সদস্য মোহাম্মদ শাহিনুর আলম, আবু দাউদ, ইয়াছিন আরাফাত, মিয়ারাজ হোসাইন বাবু, হিরা এবং সাধারণ শ্রমিক বাপ্পিসহ আরও অনেকে। এ সময় কালিগঞ্জের মাহাজন, শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/