এস এম শাহাদাত, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সভাপতি ও সাংবাদিকদের প্রিয় মুখ শেখ সাইফুল বারী সফুর ৫৭তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) কালিগঞ্জ প্রেসক্লাবে সহকর্মী সাংবাদিকদের উপস্থিতিতে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে তাঁর জন্মদিন পালন করা হয়।
এ সময় সহকর্মীরা তাঁকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সাফল্য কামনা করেন।
বক্তারা বলেন, শেখ সাইফুল বারী সফু তাঁর নেতৃত্ব, সততা, কর্মনিষ্ঠা ও সহকর্মীদের প্রতি আন্তরিকতার মাধ্যমে কালিগঞ্জের সাংবাদিক সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর অভিজ্ঞতা ও দিকনির্দেশনা আগামীতেও সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে অনুপ্রেরণা জোগাবে।
জন্মদিনের এ আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম, সাংবাদিক আহম্মদ উল্লাহ বাচ্চু, ইশারাত আলীসহ কালিগঞ্জ প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।