1. admin@bijoynewsbd24.net : নিজস্ব প্রতিবেদক :
  2. eldenbent@anonmails.de : archietruman6 :
  3. terry.baillie@live.com : Brianjeoca :
  4. victorinafabro@anonmails.de : bufordbucklin :
  5. rogersweatt8636@anonmails.de : clemmiebeak32 :
  6. haididehoyos@gmail.com : Daviddit :
  7. lamontwurst226@anonmails.de : juliusallison95 :
  8. careyjanousek4128@anonmails.de : selmaplowman44 :
  • রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে ‘আগামীর পাঠশালা’র উদ্যোগে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত কালিগঞ্জ প্রেসক্লাব সভাপতি শেখ সাইফুল বারী সফুর ৫৭তম জন্মদিন উদযাপন ৫০ বছরের ঐতিহ্যবাহী বাস টার্মিনাল রক্ষায় কালিগঞ্জে শ্রমিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন ইঞ্জিঃ আইয়ুব হোসেন মুকুল ‘নির্বাচিত হই বা না হই, সনাতন ধর্মাবলম্বীদের ছেড়ে যাইনি’ ——– সাবেক এমপি কাজী আলাউদ্দীন সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান ধলবাড়িয়া ইউনিয়নে আস্থার প্রতীক : গাজী শওকাত হোসেনের পরিবার-সাড়ে পাঁচ দশকের জনসেবা কালিগঞ্জে সঞ্জিব হত্যা মামলার আসামী নিতাইকে আটক করেছে থানা পুলিশ কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাস জনপ্রীয়তায় শীর্ষে কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা, সবক ও নবীনবরণ অনুষ্ঠিত

কালিগঞ্জে ‘আগামীর পাঠশালা’র উদ্যোগে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

৭

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
“নেতৃত্বের বীজ শিক্ষায়, বিকাশের মঞ্চ সাতক্ষীরায়” এই মূলমন্ত্রকে ধারণ করে কালিগঞ্জ উপজেলা ভিত্তিক শিক্ষা ও সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী উদ্যোগ ‘আগামীর পাঠশালা’র আয়োজনে অনুষ্ঠিত হলো ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) কালিগঞ্জের নলতা অডিটোরিয়ামে দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজিত হয়।

বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মোঃ আইয়ুব হোসেন (মুকুল)-এর সার্বিক সহযোগিতা ও সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাউসার আজিজ। প্রধান বক্তার বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া আক্তার, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বায়েজিদ, থানা অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দীপক কুমার বিশ্বাস, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শে সাইফুল বারী সফু। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক যুগ্ম সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, নলতা বিএনপির সাধারণ সম্পাদক মাষ্টার শাহিনুর রহমান, উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকনসহ কালিগঞ্জ উপজেলার সকল কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ।

প্রতিযোগিতায় কালিগঞ্জ উপজেলার ৩৬টি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। দুটি ধাপে অনুষ্ঠিত এই পরীক্ষার প্রথম ধাপ থেকে নির্বাচিত ১৮০ জন ফাইনালিস্ট গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণ করে। চূড়ান্ত বিজয়ী ২০জন শিক্ষার্থীকে (স্কুল ১০, কলেজ ৫ ও মাদ্রাসা ৫) এক বছরের জন্য মাসিক শিক্ষাবৃত্তি, মেডেল, ক্রেস্ট, সার্টিফিকেট ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী সকলের জন্য ছিল ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুলের পক্ষ থেকে বিশেষ উপহার। গ্রাম-গঞ্জের লুকানো মেধাকে খুঁজে বের করা এবং শুধু ভালো ফলাফল নয়, বরং আলোকিত মানুষ গড়ে তোলার লক্ষ্যেই ‘আগামীর পাঠশালা’ ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছেন আয়োজকরা। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আবুল কালাম আজাদ বকুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/