বিজয় নিউজঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ৮ নং ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ভোটার সাধারণে মাঝে ইতিমধ্য জনপ্রিয় হয়ে উঠেছেন উদীয়মান তরুন সমাজসেবক মোঃ শফিকুল ইসলাম বিশ্বাস।

তিনি অত্র ইউনিয়নের তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও তিনবারের ফার্স্ট মেম্বার ও উপজেলা বিএনপির দীর্ঘদিনের সেক্রেটারী প্রয়াত আলহাজ্ব নূর মোহাম্মদ বিশ্বাসের ছেলে।

চেয়ারম্যান প্রার্থী মোঃ শফিকুল ইসলাম বিশ্বাস বলেন, জনগণের দোয়া, ভালোবাসা ও মূল্যবান সমর্থন নিয়ে তিনি ভাড়াশিমলা ইউনিয়নের উন্নয়ন ও মানুষের সেবায় কাজ করতে চান।

তিনি তাঁর অঙ্গীকার হিসেবে মাদকমুক্ত সমাজ গঠন, ডিজিটাল ও আধুনিক ইউনিয়ন পরিষদ গড়ে তোলা, যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, রাস্তাঘাটের উন্নয়ন এবং শিক্ষার প্রসারে কাজ করার কথা উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মানুষের সেবাই হবে তাঁর প্রধান লক্ষ্য। সততা, তারুণ্য ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে তিনি ইউনিয়নবাসীর পাশে থাকতে চান। এ সময়ে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর প্রতি দোয়া, ভালোবাসা ও মূল্যবান সমর্থন কামনা করেন। একই সঙ্গে ঐক্যবদ্ধভাবে একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক ভাড়াশিমলা ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।