1. admin@bijoynewsbd24.net : নিজস্ব প্রতিবেদক :
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধলবাড়িয়া ইউনিয়নে আস্থার প্রতীক : গাজী শওকাত হোসেনের পরিবার-সাড়ে পাঁচ দশকের জনসেবা কালিগঞ্জে সঞ্জিব হত্যা মামলার আসামী নিতাইকে আটক করেছে থানা পুলিশ কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাস জনপ্রীয়তায় শীর্ষে কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা, সবক ও নবীনবরণ অনুষ্ঠিত কালিগঞ্জে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ ও মতবিনিময় সভা কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাসের জনসমর্থন তুঙ্গে সাতক্ষীরা জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জের পল্লীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুঃ এলাকায় শোকের মাতম

কালিগঞ্জে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ২৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

২৬

কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর-২৬) বিকেল ৩টায় কালিগঞ্জ পোস্ট অফিস মোড় এলাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পদপ্রার্থী রোকনুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক এএসপি আবদুল্লাহ আল সাঈদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ শাহীন কবির, সাবেক সভাপতি শেখ মনিরুজ্জামান মনি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টোকন, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. আরিফুর রহমান ছোটন, উপজেলা জাসাসের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবদলের সদস্য ও কুশুলিয়া ইউনিয়ন আহবায়ক শেখ ইয়াছিন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ ইসমাইল হোসেন, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল-মামুন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।বক্তারা বলেন, সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/