1. admin@bijoynewsbd24.net : নিজস্ব প্রতিবেদক :
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধলবাড়িয়া ইউনিয়নে আস্থার প্রতীক : গাজী শওকাত হোসেনের পরিবার-সাড়ে পাঁচ দশকের জনসেবা কালিগঞ্জে সঞ্জিব হত্যা মামলার আসামী নিতাইকে আটক করেছে থানা পুলিশ কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাস জনপ্রীয়তায় শীর্ষে কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা, সবক ও নবীনবরণ অনুষ্ঠিত কালিগঞ্জে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ ও মতবিনিময় সভা কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাসের জনসমর্থন তুঙ্গে সাতক্ষীরা জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জের পল্লীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুঃ এলাকায় শোকের মাতম

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ১৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

২০

বিজয় নিউজ :
কালিগঞ্জ প্রবীণ কল্যাণ সংস্থা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৩ সেপ্টেম্বর বেলা ১১ টায় উত্তর কালিগঞ্জ পাবলিক লাইব্রেরীতে সংগঠনের সভাপতি অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল কাদেরের সঞ্চালনায় সভায় সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কালীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম, সংগঠনের অফিস ঘর নির্মাণে আয়-ব্যয়ের হিসাব ও আগামী পহেলা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন, মোহাম্মদ আবদুল নূর, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, অধ্যাপক আব্দুল হান্নান মোহাম্মদ শাহজান আলী, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রউফ,বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, দৈনিক দৃষ্টিপাতের উপজেলা প্রতিনিধি এস এম আহমাদুল্লাহ বাচ্চু, ভয়েস অফ কালীগঞ্জের প্রতিনিধি বিক্রম সরকার ও হাসিব শান্ত প্রমূখ। ২০২৩ সালে ৬০ ঊর্ধ্ব ব্যক্তিদের নিয়ে সিনিয়ার সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কালীগঞ্জ উপজেলা শাখা গঠন করা হয়। প্রথম পর্যায়ে ৯ থেকে ১০ জন সদস্য নিয়ে কার্যক্রম শুরু করে সংগঠনটি, বর্তমান সদস্য সংখ্যা প্রায় ৪৬ জন। চাকরি থেকে অবসরকালীন কর্মকর্তা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অবসার প্রাপ্ত কলেজ ও স্কুলের শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি পেশার বয়স্ক ব্যক্তিদের নিয়ে সংগঠনটি তাদের কার্যক্রম চালাচ্ছে। এই সংগঠনের মধ্য দিয়ে বয়স্ক ব্যক্তিরা মাসিক মিটিং এবং সঞ্চয় অবসরকালীন ভাতা পারিবারিক সমস্যা এবং বিভিন্ন আনুষঙ্গিক বিষয় নিয়ে সংগঠনটি সকলের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী পহেলা অক্টোবর আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপন উপলক্ষে ৩ অক্টোবর সকাল ন’টায় সংগঠনের নিজস্ব কার্যালয় থেকে র‍্যালি ও আলোচনা সভা এবং ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/