1. admin@bijoynewsbd24.net : নিজস্ব প্রতিবেদক :
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধলবাড়িয়া ইউনিয়নে আস্থার প্রতীক : গাজী শওকাত হোসেনের পরিবার-সাড়ে পাঁচ দশকের জনসেবা কালিগঞ্জে সঞ্জিব হত্যা মামলার আসামী নিতাইকে আটক করেছে থানা পুলিশ কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাস জনপ্রীয়তায় শীর্ষে কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা, সবক ও নবীনবরণ অনুষ্ঠিত কালিগঞ্জে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ ও মতবিনিময় সভা কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাসের জনসমর্থন তুঙ্গে সাতক্ষীরা জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জের পল্লীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুঃ এলাকায় শোকের মাতম

কালিগঞ্জে এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্ধকোটি টাকা নিয়ে লাপাত্তা’র অভিযোগ

হাফিজুর রহমান শিমুল / ৫৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

৬৬

কালিগঞ্জ প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলার কালিগঞ্জে এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার শরিফুল ইসলাম সবুজের বিরুদ্ধে প্রায় অর্ধকোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার মুকুন্দমধুসূদনপুরের আব্দুস সালাম এর ছেলে। অভিযুক্ত বিশ্বাসঘাতককে খুঁজছে পুলিশ ও ভুক্তভোগীরা।

অভিযোগ ও ভুক্তভোগী সূত্র জানাগেছে, ইসলামী ব্যাংকের বাঁশতলা বাজারের এজেন্ট ব্যাংকের শাখাটি বিগত ৫/৬ বছর ধরে অতি সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। ব্যাংকের শাখাটির এজেন্ট হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন মুকুন্দ মধুসূদনপুরের প্রয়াত শেখ শাহাদাৎ হোসেনের ছেলে শেখ শামিম আজাদ। এই শাখায় ক্যাশিয়ার হিসাবে দায়িত্বে থাকা বিশ্বাস ভঙ্গকারী প্রতারক শরিফুল ইসলাম ( এন আইডি নং ৬০০৩৪৭৩৭৮৯ ও ইউনিক আইডি কার্ড নং ১৮৬১০৪১০২) সুকৌশলে ব্যাংকের সেটেলমেন্ট একাউন্ট হতে ২০ লক্ষ ৮০ হাজার টাকা ও এলাকার অতি সরলমনা কিছু গ্রাহকের ভূল বুঝাইয়া এবং ধারঋন হিসাবে প্রায় ৪০ লক্ষ টাকা, মোট ৬০ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে লাপাত্তা হয়েছে ১২/১৩ দিন। এই ধুরন্ধর বিশ্বাসঘাতকের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে শাখাটির মালিক শেখ শামিম আজাদ। ইসলামী ব্যাংকের চলমান শাখাটির দীর্ঘদিনের সুনাম বিনষ্ট করতে হীন ক্ষতিগ্রস্ত করেছে ঐ শরিফুল ইসলাম সবুজ।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমানের নিকট এ বিষয়ে জানতে চাইলে এ প্রতিনিধিকে তিনি জানান, ইসলামী ব্যাংকের বাঁশতলা এজেন্ট শাখার ক্যাশিয়ারের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটির যথাযথ তদন্ত ও অভিযুক্তকে খোঁজার কাজ চলছে। তবে ভুক্তভোগী কিংবা ক্ষতিগ্রস্ত কোনো গ্রাহক এর পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/