হাফিজুর রহমান শিমুলঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পল্লীতে পানিতে ডুবে সম্পর্কে মামা ভাগ্নে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুই পরিবারসহ ওই এলাকায় শোকের মাতম। ঘটনাটি কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে ঘটেছে।
সরেজমিন সূত্রে জানাগেছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর-২৬) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে আব্দুল্লাহ (৮) এবং কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৭)। ইকবাল হোসেন সোনাতলা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা নামাজ আদায় করতে গেলে ওই সময় ইকবাল ও আব্দুল্লাহ বাড়ির পাশের আবুবক্কর শেখের পুকুরের কাছে যায়। একপর্যায়ে অসাবধানতা বশতঃ তারা দুজনই পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের সদস্য খোঁজ খবরের একপর্যায়ে পুকুরে গেলে মৃত অবস্থায় পুকুরের পানিতে তাদের পাওয়া যায়। এরপরেই ঐ পরিবারে আহাজারি আর সন্তানহারা আত্মনাদে আকাশ বাতাস ভারী হয়ে যায়।
স্থানীয় ইউপির চেয়ারম্যান আহম্মাদ আলী সাহাজী ঘটনার সত্যতা স্বীকার করে শোক প্রকাশ করেণ। থানার পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার ঘোষ পানিতে ডুবে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।