1. admin@bijoynewsbd24.net : নিজস্ব প্রতিবেদক :
  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান ধলবাড়িয়া ইউনিয়নে আস্থার প্রতীক : গাজী শওকাত হোসেনের পরিবার-সাড়ে পাঁচ দশকের জনসেবা কালিগঞ্জে সঞ্জিব হত্যা মামলার আসামী নিতাইকে আটক করেছে থানা পুলিশ কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাস জনপ্রীয়তায় শীর্ষে কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা, সবক ও নবীনবরণ অনুষ্ঠিত কালিগঞ্জে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ ও মতবিনিময় সভা কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাসের জনসমর্থন তুঙ্গে সাতক্ষীরা জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে পারিবারিক কলহে স্ত্রীর মোবাইলের আঘাতে মাথা ফাটল স্বামীর

প্রতিনিধির নাম / ৫৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

৬৯

সাতক্ষীরার কালিগঞ্জে পারিবারিক কলহের জেরে বাকবিতণ্ডার একপর্যায়ে স্ত্রীর হাতে থাকা মোবাইল ফোনের আঘাতে স্বামীর মাথা ফেটে যাওয়ার অভিযোগ উঠেছে। মাথায় তিন সেলাই নিয়ে চিকিৎসাধীন আছে হতভাগ্য স্বামী আল আমিন (৩২)। তিনি কালিগঞ্জ উপজেলার কলিযোগা গ্রামের সুবহান আলীর ছেলে।

সরেজমিন সূত্রে জানাগেছে, রবিবার (২৩ আগস্ট) সকাল আনুঃ ৮টার দিকে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কলিযোগা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত স্বামী আলামিন হোসেন (৩২), কলিযোগা গ্রামের সোবহান আলী সরদারের ছেলে। তার স্ত্রী খাদিজা খাতুন (২৭), গাবুরার মোড়লপাড়া গ্রামের শেখ আবু তালেবের মেয়ে। স্থানীয় গ্রাম পুলিশ আব্দুস সবুর ও ইউপি সদস্য আব্দুল হাকিমসহ অনেকেই জানান বিয়ের প্রায় তিন মাসের মাথায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে খাদিজা খাতুনের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে স্বামী আলামিন হোসেনের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়।

ঘটনার বিষয়ে আহত আলামিন হোসেনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি জানান, পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তার স্ত্রী মোবাইল ফোন দিয়ে মাথায় আঘাত করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে খাদিজা খাতুন বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করে স্বামীর উপর নির্মম নির্যাতনের ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার পায়তারা চালাচ্ছে। শেষ খবরে যানা পর্যন্ত এ ঘটনায় ভুক্তভোগী আল আমিন স্ত্রীর বিরুদ্ধে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান শাহিনের নিকট জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে জানান, কলিযোগা গ্রামের এ ঘটনার কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পাইলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/